শর্তাবলি ও নীতিমালা (Terms of Service)
সর্বশেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬
১. প্ল্যাটফর্মের ব্যবহার
PrintSheba হলো সাইবার ক্যাফে, কম্পিউটার পয়েন্ট ও অফিসের জন্য ক্লাউড-সংযুক্ত অটোমেটেড প্রিন্টিং প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি আমাদের প্ল্যাটফর্মের টার্মস ও নীতিমালার প্রতি সম্মতি প্রকাশ করছেন। কোনো বেআইনি, রাষ্ট্রবিরোধী বা জালিয়াতির উদ্দেশ্যে নথি প্রিন্ট করার দায়ভার সংশ্লিষ্ট দোকানদার বা ব্যবহারকারীর ওপর বর্তাবে।
২. লাইসেন্স ও সাবস্ক্রিপশন
দোকানদাররা ফ্রি ট্রায়ালের মেয়াদান্তে মাসিক, বাৎসরিক বা আজীবন (লাইফটাইম) লাইসেন্স ক্রয় করে সেবা নিরবচ্ছিন্ন রাখতে পারেন। মেয়াদোত্তীর্ণ অবস্থায় সফটওয়্যারের স্বয়ংক্রিয় সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে যা রিনিউ করার সাথে সাথে পুনরায় সক্রিয় হয়।
৩. সেবার সার্বক্ষণিক নিশ্চয়তা (Uptime)
আমরা প্ল্যাটফর্মের ৯৯.৯% আপটাইম বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইন্টারনেট সংযোগের আকস্মিক বিচ্ছিন্নতা বা স্থানীয় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রিন্টারের কাজ সাময়িক ব্যাহত হলে অফলাইন কিউ বা রিকভারির সুযোগ থাকে।